গুলশান ও বনানী থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
ডিএমপির লগো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে সরকার। ‎বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপিতে সদ্য বদলিকৃত আবুজায়েদ মো. নাজমুন নুর। আর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে পদায়ন করা হয়েছে।

‎‎‎একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

/এফআর/