খেলা দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো ২ সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উত্তরার ১ নম্বর সেক্টর থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এলে একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- শাকিবুল হাসান (৪০) ও মো. রবিউল আলম রাজু (৫৮)। তারা দুজনই রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, শাকিবুল হাসান ‘দৈনিক সংবাদ দিগন্ত’ এবং রবিউল আলম ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজলক্ষ্মী এলাকায় রাস্তার মাঝখানে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে বয়স্ক ব্যক্তির কোনো সাড়া ছিল না, তবে অপর ব্যক্তি তখনও জীবিত ছিলেন। পরে স্থানীয় কয়েকজন তাদের রিকশায় করে প্রথমে মহিলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি না নেওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শাকিবুল হাসান মৃত্যুর আগে তার মোবাইলের পাসওয়ার্ড বলে যান। এরপর মোবাইল থেকে তার পরিবারের সদস্যদের ফোন করে কুর্মিটোলা হাসপাতালে আসতে বলা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, আনুমানিক রাত ২টা থেকে আড়াইটার দিকে খবর পাই সড়ক দুর্ঘটনায় দুইজন সাংবাদিক মারা গেছেন। বর্তমানে তাদের মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু