শিরোনাম

রাজধানীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার
(ইনসেটে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। তবে গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। আর বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট ও ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং ডবলিউএইচও (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করে থাকে।

/এফআর/