ডেমরায় হচ্ছে পুলিশের ডাম্পিং গ্রাউন্ড

ডেমরায় হচ্ছে পুলিশের ডাম্পিং গ্রাউন্ড
বিশেষ প্রতিনিধি

রাজধানীর ডেমরায় পুলিশের জব্দকৃত মালামাল সংরক্ষণের জন্য ডাম্পিং স্টেশন তৈরি করছে সরকার। ১০ একর জমিতে নির্মিত হবে এই ডাম্পিং স্টেশন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জমি অধিগ্রহণসহ এই প্রকল্পের একটি সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জব্দ করা হাজার হাজার যানবাহন ও মালামাল রাখার দীর্ঘদিনের সংকটের সমাধান হতে যাচ্ছে। রাজধানীর ডেমরা এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড বা ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে হবে। মন্ত্রণালয়ের যুগ্মসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় জমি অধিগ্রহণের প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।
রাজধানী ঢাকায় বর্তমানে ৫০টির মত থানা রয়েছে। এসব থানা থেকে প্রতিদিন বিভিন্ন মালামাল জব্দ করা হচ্ছে। এছাড়া ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনও আটক করছে। আটককৃত এসব মালামাল রাখার মত কোন নির্ধারিত স্থান নেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। সুনির্দিষ্ট ডাম্পিং স্টেশনের অভাবে জব্দ করা বিপুল সংখ্যক গাড়ি ও মালামাল যত্রতত্র খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা যায়। এতে মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার আলামতও নষ্ট হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেমরা থানার কায়েতপাড়া মৌজায় এই ১০ একর জমি বরাদ্দ পেলে ডিএমপির জন্য একটি আধুনিক ও সুপরিসর ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হবে। এই ডাম্পিং স্টেশনে পুরো ঢাকা শহরের জব্দকৃত মালামাল সংরক্ষণ করা যাবে বলে।
আরোও জানা গেছে, ডাম্পিং স্টেশনের পাশেই ঢাকা মহানগর পুলিশের ‘লজিস্টিকস বেইজ’ নির্মাণের জন্য আরও ৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ডেমরা এলাকায় মোট ১৫ একর জমিতে ডিএমপির এই প্রশাসনিক ও কারিগরি স্থাপনাগুলো গড়ে তোলা হবে।
সূত্র জানায়, সভায় এই জমি অধিগ্রহণের বর্তমান অবস্থা ও কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ঢাকা মহানগর পুলিশের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং জব্দকৃত সরকারি ও ব্যক্তিগত সম্পদের সুরক্ষা আরও বাড়বে।