শিরোনাম

ধানমন্ডির রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডির রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
ধানমন্ডির রূপসা রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোংরা ও অপরিষ্কার পরিবেশে খাবার রান্নাসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর ধানমন্ডির ‘রুপসা রেস্টুরেন্ট’কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান।

তিনি জানান, ধানমন্ডির ২২৮ গ্রিন রোডে অবস্থিত রুপসা রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার এবং ফ্লোর ভাঙা অবস্থায় পরিলক্ষিত হয়, পাশাপাশি রান্নাঘরে রাখা রেফ্রিজারেটরে যথাযথ লেবেলবিহীন অবস্থায় মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মশলা সংরক্ষণ করতে দেখা যায়।

এছাড়াও রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তবে অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটি এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

/এফআর/