শিরোনাম

‘লহু রাঙা জুলাই’ কর্মসূচি ঘোষণা ছাত্রশক্তির

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
‘লহু রাঙা জুলাই’ কর্মসূচি ঘোষণা ছাত্রশক্তির
তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দীন আহমদের সঙ্গে কথা বলছেন শাখা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘লহু রাঙা জুলাই’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তি। এ উপলক্ষে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

তিতুমীর কলেজ শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও সদস্যসচিব আল নোমান নিরব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘লহু রাঙা জুলাই’ অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলম তানভীর। কমিটির সদস্যরা হলেন ফয়সাল খান, লিমন মোল্লা, মহিউদ্দিন কামাল প্রিন্স, তামিম মিয়া, আল শাহরিয়ার খান, মাহমুদ রাফি, আবু হানিফা ওয়াসিফ, সহদয় মোল্লা এবং জাকির হোসেন।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, তিতুমীর কলেজ শাখার নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক ছদরুদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

/এফআর/