ডিসিইউতে শিক্ষকদের অনলাইন নিবন্ধনের নির্দেশ

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের অনলাইন নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন শিক্ষক নিবন্ধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, মূল্যায়নকৃত নম্বর অনলাইনে ইনপুট, টেবুলেশন, ফলাফল প্রস্তুত ও প্রকাশ এবং পরীক্ষা-সংক্রান্ত সম্মানী প্রদানের কার্যক্রমও পরিচালনা করা সম্ভব হবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ অনলাইন শিক্ষক নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।