সুইসাইড নোট লিখে নিখোঁজ হওয়া জাবি শিক্ষার্থীর সন্ধান

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান।
ফেরদৌস আল হাসান জানান, অন্য একজনের মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়ে মোহাইমিনুল তার বিভাগের ৪৯তম ব্যাচের সিনিয়র শাহীনকে ফোন করেন। এ সময় তিনি নিজের অবস্থান কুমিল্লার দাউদকান্দিতে বলে জানান। পরে শাহীনসহ সংশ্লিষ্টরা লোকজন পাঠিয়ে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘আমরা নিশ্চিত হতে পেরেছি যে মোহাইমিনুলকে ২৪ ঘণ্টা পর খুঁজে পাওয়া গেছে। বর্তমানে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। শিগগিরই তাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ফেরদৌস আল হাসানের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের কর্মকর্তাকেও (পিআরও) বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি প্রশাসনকে অবহিত করতে পারেন। এ ছাড়া মোহাইমিনুলের অবস্থান সম্পর্কে তার বিভাগের সিনিয়রদের কাছ থেকে পাওয়া তথ্যও প্রশাসনকে জানানো হয়। এভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অবস্থান সম্পর্কে জানতে পারে।
উপ-উপাচার্য আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তার সঙ্গে কথা বলে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করারও আমরা চেষ্টা করব।’