হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক নয়: শ্যামল মালুম

ঢাবি সংবাদদাতা

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় বাস্তবায়ন করার মতো পরিবেশ ভারত সরকারকে করতে হবে, অন্যথায় ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থাপিত হবে না।
বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শ্যামল মালুমের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের শুভেচ্ছা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বিগত জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচিত সরকার জনগণকে দেওয়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন খাতে সরকারের অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবেশ পূর্বের তুলনায় উন্নত হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পালিয়ে গিয়ে এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেয়। কত বড় দুঃসাহস যে, এসব বক্তব্যের পরেও ভারত সরকার আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানায়। তিনি স্পষ্টভাবে বলেন, পতিত খুনি দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় বাস্তবায়ন করার মত পরিবেশ ভারত সরকারকে করতে হবে, অন্যথায় ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থাপিত হবে না।