অবসরে পূর্ত সচিব নজরুল ইসলাম

অবসরে পূর্ত সচিব নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে নজরুল ইসলামকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদানের কথা উল্লেখ করা হয়।
ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ –এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী ৫৯ বছর পূর্তিতে নজরুল ইসলামকে ৩০ জুলাই থেকে অবসরে পাঠানো হচ্ছে। ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ (অর্জিত ছুটির এককালীন নগদ টাকা) তার এক বছরের অবসরোত্তর ছুটি (এলপিআর) মঞ্জুর করা হলো।
নজরুল ইসলাম এর আগে গত বছরের ৬ জানুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর সঙ্গে কাজ করেছেন। হাসিনা গাজী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র থাকাকালে নজরুল ইসলাম সেখানে প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বছরের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন।