মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটিকে সাত কার্যদিবসের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।
শনিবার (৩ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এক অফিস আদেশ এসব তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহ্বায়ক এবং বুয়েটের ডির্পাটমেন্ট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্যাহ আল মামুন অন্য দুই সদস্য হিসেবে কাজ করবে।
লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ/প্রতিপালন করা হচ্ছিল কিনা এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ওই কমিটিকে বলা হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার সকালে লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় তিনজন আহত হন। তাদের মধ্যে একজনের দুই পা ভেঙে গেছে।

রাজধানীতে সরকারি আবাসনের লিফট ছিঁড়ে আহত ৩ 