শিরোনাম

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

জরুরি রক্ষণাবেক্ষণ ও তার পরিবর্তনের কারণে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে নয় ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল রবিবার বিকেলে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ধামরাই জোনাল অফিস সূত্রে জানা গেছে, ঢাকার ধামরাইয়ে ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের কয়েকটি এলাকার ফিডার শাটডাউনে থাকবে।

এর ফলে ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাভুক্ত সব এলাকাসহ ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা, ঢুলিভিটা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

/এফআর/