প্রথমবারের মতো নোবিপ্রবির সহ-উপাচার্য পদে নিজ শিক্ষক

নোবিপ্রবি সংবাদদাতা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে লাইফ সায়েন্স (বায়োলজিক্যাল সায়েন্স) অনুষদের ডিন এবং রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (০৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ। প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেয়া হয়।
নিয়োগের শর্তে বলা হয়, সহ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর হবে। উপরিউক্ত পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।